• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নিশ্চিত করতে হবে আম্পায়ার কোনো দলের হয়ে খেলবে না !

Reporter Name / ৮৩৪ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নির্বাচনের আগে বর্তমান সরকারকে আমাদের নিশ্চিত করতে হবে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না। আর এটা লিখিত হতে হবে। এখানে কারও মুখের কথা আমরা বিশ্বাস করি না।’

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে কুমিল্লার দেবীদ্বারের মোহাম্মদপুর গ্রামে এনসিপির ‘উঠানে রাজনীতি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত।

সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের কিছু শর্ত আছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘১৬ বছর ধরে রাতে ভোট, দিনের ভোট, এমনকি কবর থেকেও ভোট দেওয়ার নজির দেখা গেছে। রেফারিরা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে গোল দিয়েছে। তাই নির্বাচনের আগে নিয়ম পরিবর্তন অপরিহার্য। এ জন্যই নির্বাচনের আগে আমাদের নিশ্চিত করতে হবে, আম্পায়ার কোনো নির্দিষ্ট দলের পক্ষ হয়ে খেলবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category