• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ওসি পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় ছাত্রদল নেতাকে গণপিটুন

ডেস্ক রিপোর্ট / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

অপহরণ করার পর দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও তার এক সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মো. আপেলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার ভুক্তভোগী চৈতু বর্মণ বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ আট জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেছে। এ ঘটনায় ছাত্রদলের জেলা কমিটি শুক্রবার আব্দুর রাজ্জাককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

কোতয়ালী থানার ওসি মো. মতিউর রহমান জানান, আব্দুর রাজ্জাক কোতয়ালী থানার ওসি পরিচয়ে সদর উপজেলার ভাটানি (ঠাকুরবাড়ি) এলাকায় চৈতু বর্মণ ও তার ছেলে ইমন চন্দ্র বর্মণকে গত ৭ জানুয়ারি অপহরণ করে। এরপর তাদের শেখপুরা ইউনিয়নের মাধবপুর গ্রামে মহেষ চন্দ্র নামের একজনের বাড়িতে আটকে রাখে। পরে তাদের ছেড়ে দেওয়ার জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকার জোগাড়ের জন্য গত বুধবার তাদের চৈতু বর্মণ ও তার ছেলেকে ছেড়ে দেয় আসামিরা।

বৃহস্পতিবার রাতে আব্দুর রাজ্জাক তার দলবল নিয়ে চৈতু বর্মণের বাড়িতে গিয়ে চাঁদার টাকা দাবি করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে আব্দুর রাজ্জাকসহ মো. আপেল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরিস্থিতি টের পেয়ে সাত-আট জন পালিয়ে যায়।

এ ঘটনায় আজ চৈতু বর্মণ কোতয়ালী থানায় আব্দুর রাজ্জাকসহ আট জনের বিরুদ্ধে মামলা করে।

উক্ত মামলায় আটক এ দুইজন বাদেও ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্যরা হলেন, নহনা গ্রামের শাহিনুর ইসলাম (৪০), মো. শান্ত (২২), পূর্ব রামনগর কিষান বাজার এলাকার আক্তারুল (২৫), রানীপুকুর কসাইপাড়া এলাকার উজ্জ্বল রায় (২৭), তাপস রায় (১৯) এবং মাধবপুর গোয়ালপাড়া এলাকার মহেশ চন্দ্র রায় (৫০)।

দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু আসামি আব্দুর রাজ্জাককে বহিস্কারের সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চাঁদাবাজির একটি ঘটনা সত্যি যা ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই এ ধরনের দুষ্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান আটকদের আদালতে পাঠানোর সংবাদ নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে নির্ধারিত এজাহারের প্রেক্ষিতেই তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category