• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার / ১৮২ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ওই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করে।

একপর্যায়ে তারা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category