• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জামিনে মুক্তি পেলেন বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা জুয়েল

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা মোঃ মাহবুব হোসেন জুয়েল প্রায় একমাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সিলেট আদালতে তার জামিন মঞ্জুর হলে বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি। জুয়েলের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।

জানা যায়, গত ১৮ নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার থেকে যুবলীগ নেতা মাহবুব হোসেন জুয়েলকে আটক করে পুলিশ। পরদিন বুধবার পুলিশ তাকে বিয়ানীবাজার থানায় দায়েরকৃত ময়নুল হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে সিলেটের আদালতে প্রেরণ করলে আদালতে তার আইনজীবী জামিন প্রার্থনা করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে বিয়ানীবাজারে গুলিতে নিহত ময়নুল ইসলাম (৪২) হত্যার ঘটনায় ২৬ আগস্ট বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শিরিন বেগম। ঐ মামলায় ২৮ জনের নামোল্লেখ এবং ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আটক জুয়েল ঐ মামলার এজাহার ভুক্ত আসামি ছিলেন না। তবে গ্রেফতারের পর পুলিশ তাকে ঐ মামলার অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category