• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে আগে চাউর হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের খবর।
দিল্লীতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলেই এই সংস্করণকে বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।
দলের একটি সূত্র জানিয়েছে, দিল্লীতে দ্বিতীয় ম্যাচের আগে টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিতে পারেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। বিসিবিকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের মাটিতে শতক হাঁকিয়ে আকস্মিক টেস্টকে বিদায় বলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ সালে। এবার বিদায় জানাতে চলছেন টি-টোয়েন্টিকেও। যে সংস্করণে এখন পর্যন্ত ১৩৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ১১৭.৭৪ স্ট্রাইকরেটে রান করেছেন ২৩৯৫।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪৩ ম্যাচে টাইগারদের অধিনায়কত্বও করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category