• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

পরীক্ষার ফলাফল জানা হলো না জকিগঞ্জের শিক্ষার্থী শাওনের

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

সিলেটের জকিগঞ্জে আইপিএসের তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার খলাছলাড়া ইউনিয়নের পশ্চিম লোহার মহল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান শাওন (১৭) ঐ গ্রামের আতাউর রহমান মুহরির ( আতাই মরিব) দ্বিতীয় ছেলে।

জানা যায়, সন্ধ্যায় ঘরের আইপিএসের ব্যাটারির মধ্যে একটি সাপ ঢুকলে সাপটি বের করতে গিয়ে তিনি অসাবধানতাবশত ব্যাটারীর তারে জড়িয়ে যান। দ্রুত পরিবারের লোকজন জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাওন এবারের এসএসসি পরীক্ষার ফল প্রার্থী ছিলেন। কিশোর ছেলের মৃত্যুতে মা বাবা দুমড়ে মুচড়ে পড়েছেন । এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category