সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন থেকে প্রতিটি পরীক্ষার জন্য পকেট থেকে গুনতে হবে নির্ধারিত ফি। বিদ্যালয়গুলোতে পরীক্ষা পরিচালনার খরচ সামাল দিতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। ‘হলদে পাখি সম্প্রসারণ’ শীর্ষক এই সম্মেলনে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।