• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের দায়িত্বে প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মবিন হাই

সামিয়ান হাসান / ৪০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমান উদ্দিনকে বরখাস্ত করার পর থেকে এই চেয়ারের দায়িত্ব নিয়ে শুরু হয় আলোচনা এবং সমালোচনা। অবশেষে সরকারের পক্ষ থেকে এই ইউনিয়নের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে বিয়ানীবাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মবিন হাইকে। গত ১৯ মে স্থানীয় সরকার বিভাগ থেকে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে সাময়ি বরখাস্ত করায় চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জনসাধারণের ভোগান্তি দূর ও সেবা প্রদানের লক্ষে মোহাম্মদ মবিন হাইকে দায়িত্ব প্রদান করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মের মাহবুব মুরাদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ জনু (বুধবার) উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মাথিউরা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন।

উল্লেখ্য, চেয়ারম্যান মো: আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার পর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে জটিলতা তৈরী হয়। এ অবস্থা ইউনিয়ন পরিষদের ৬ জন সদস্য সিলেটের জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে জোরপূর্বক দায়িত্ব পালন করছেন। এ অবস্থা নিরসনের জন্য গত ২৪ মে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটি গত ২৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category