• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে কোরবানির হাটে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি

সামিয়ান হাসান / ৩৯ Time View
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫

 

অন্যান্য বছরের তুলনায় এ বছর বিয়ানীবাজার উপজেলার প্রতিটি পশুর হাটে গরু বেশি কিন্তু সে তুলনায় ক্রেতা কম। বিক্রেতা মনে করছেন, অর্থনৈতিক স্থবিরতার কারণেই বিক্রি কম হচ্ছে।

বিক্রেতারা বলছেন, ঈদের আগে আমাদের গরুগুলো দ্রুত বিক্রি হয়ে যেত। আর এ বছর ঈদের মাত্র একদিন বাকি আছে এখন পর্যন্ত আমরা গরু বিক্রি করতে পারিনি।

কোরবানির পশুর হাটগুলোতে বড় গরুর ক্রেতা কম, ক্রেতাদের দৃষ্টি ছোট এবং মাঝারি গরুর দিকে। অনেকেই আবার কয়েকজন মিলে কোরবানি দেবেন তাই খুঁজছেন পছন্দের গরুটি।

বিয়ানীবাজার সরকারিভাবে ৮টি হাট থাকলেও অস্থায়ী হাটের সংখ্যা রয়েছে প্রায় অর্ধশতাধিক। প্রতিটি হাটেই পর্যাপ্ত গরু উঠেছে। ঈদ কাছাকাছি হলেও এখনও বিক্রি শুরু হয়নি সেভা‌বে। সবাই আশা করছেন হয়তো আজ শুক্রবার বিকেলে জমে উঠবে কোরবানির পশুর হাট।

গরুর হাট কর্তৃপক্ষরা বলেছেন, এবার হয়তো গরু কম বিক্রি হবে। গরুর দামও গেলো বারের তুলনায় তুলনামূলক অনেক কম।

ক্রেতারা বলছেন, বাজারে দাম কম থাকায় এবার হয়তোবা সঠিক মূল্যে গরু কিনতে পারবো।

এদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুবিন হাই বলেন, বিয়ানীবাজার উপজেলার পশুর হাটগুলোতে মনিটরিং করার জন্য একাধিক টিম গঠন করা হয়েছে। প্রতিটি হাটে এই টিম জোরদার তদারকি করছে। যাতে করে বিক্রেতারা কোনও অসুস্থ পশু বাজারে বিক্রি করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category