• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

সামিয়ান হাসান / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় ফের মোটর সাইকেল দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামে।

বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, দূর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category