• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিশ্বনাথে আলোকিত সুরের তেলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম আয়োজিত তেলাওয়াত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পৌরশহরের প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন সিলেটের ক্বারী আহমদ মারজান ও আলোকিত সুরের ক্বেরাত বিভাগ পরিচালক হাফেজ ক্বারী শাহ সাইদুর রহমান। নাশিদ পরিবেশন করেন খ্যাতিমান ইসলামী সঙ্গীতশিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল আহমদ আব্দুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, কলরবের আরাফাত হোসাইন, উর্দু নাশিদ শিল্পী সায়নান সায়েম, সবুজকুঁড়ির ইমরান আহমদ, জায়ান ইসলামী শিল্পীগোষ্ঠির সিদ্দিকুর রহমান, মুহাম্মাদ আল শাহিদ, সবুজ আহমদ, সিলেটের শিল্পী মুবারক মাহদি ও আলোকিত সুর বিশ্বনাথের এক ঝাঁক তরুণ শিল্পী।

আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের সভাপতি এম. কাওছার আহমদ, নির্বাহী পরিচালক মাওলানা জাকওয়ান আহমদ ও সহপরিচালক সেবুল মিয়ার পৃথক সভাপতিত্বে খ্যাতিমান উপস্থাপক কবি মীম সুফিয়ান ও ফোরামের উপপরিচালক এম. মুখতার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মিসবাহ উদ্দিন, ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না, শেখ তাহের আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার, গরীব অসহায় কল্যাণ ফান্ড রামধানার চেয়ারম্যান আব্দুল কালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জামিয়া মাদানিয়ার শিক্ষক মাওলানা জিয়াউল হক, ইনকিলাব সংসদ বিশ্বনাথের সভাপতি মোছন আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category