• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক পটগান প্রদর্শনী

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

সিলেটের বিশ্বনাথে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পূনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২ দিনব্যাপী উপজেলার রামপাশা, লামাকাজী, খাজাঞ্চী ও অলংকারী ইউনিয়নের বিভিন্ন বাজার, স্কুল এবং কলেজের ৪টি স্পটে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের অর্থায়নে ব্র্যাক বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নী মাইগ্রেন্টস’ প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এ পটগান প্রদর্শনী। অনুষ্ঠানসমূহের সমন্বয় করেন প্রোগ্রাম অর্গনাইজার আনহার আলী।

সোমবার বিকেলে উপজেলার লামাকাজী বাজারে পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য যীশু আচার্য্য, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য সোনাবান বিবি, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রধান শিক্ষক রেন্টু আলী, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা বেগম, প্রবাসবন্ধু ফোরাম বিশ্বনাথের তথ্য ও প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সদস্য নূর উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, স্বেচ্ছাসেবক আব্দুল আলীম, হাফছা বেগম, শুকরান আহমদ রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category