• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা কনক চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল রানা, বিশ্বনাথ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রুনা লায়লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category