• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিয়ে বাড়িতে উপস্থিত না হয়ে সিলেটের গ্যালারিতে চার বর

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছিল দুর্বার রাজশাহী বনাম খুলনা টাইগার্সের। সে সময় গায়ে শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে মাঠে হাজির চারজন। দেখে মনে হবে বিয়ের আসর ছেড়ে তারা খেলা দেখতে চলে এসেছেন। কিন্তু না, তারা কেউই নতুন বর না। তারা চারজনই বিবাহিত। সিলেটের হতাশ সাপোর্টারদের মনোরঞ্জন করতে তারা বরের বেশে হাজির হয়েছেন স্টেডিয়ামে।

শুক্রবার (১০ জানুয়ারি) গ্যালারির দর্শকদের মনোরঞ্জন করতে মাঠে বরের বেশে হাজির হন সুনামগঞ্জের তিন বন্ধু তোফাজ্জল, আনোয়ার, শাবাজ এবং শ্রীমঙ্গলের শ্যামল দত্ত।

তারা বলেন, ‘আমরা বিবাহিত কিন্তু নতুন বর সেজে এসেছি দর্শকদের বিনোদন দিতে। আমাদের সিলেট টিম এবার বিপিএলে হেরে আমাদের মর্মাহত করেছে। কিন্তু যেহেতু সিলেট ভেন্যুতে বিপিএল এসেছে তাই দর্শকদের মনোরঞ্জন করতে আমরা এই সাজে এসেছি।’

এদিকে বর সাজা এই দর্শকদের দেখে মনোরঞ্জিত হচ্ছেন গ্যালারিতে থাকা অন্য দর্শকরাও। তাদের সঙ্গে ছবি তুলতে ভিড় করছেন অন্য দর্শকরা।

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ৪ ম্যাচ খেলে একটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। তারপরও সিলেটের মাঠে খেলা দেখতে ও সিলেট টিমকে সাপোর্ট করতে দর্শকদের কোনো কমতি নেই। প্রতিদিনই খেলায় মাঠের ভেতরে গ্যালারিতে যেমন উপচে পড়া ভিড় থাকে তেমনি মাঠের বাইরেও থাকে টিকিট না পাওয়া দর্শকদের জমায়েত।

বিপিএলের ঢাকা পর্বের খেলা শেষে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে ৫ জানুয়ারি থেকে। ঘরের মাঠে পরপর দুটি হার সিলেট স্ট্রাইকার্সের ঝুলিতে। তারপরও কমেনি সিলেটের দর্শকদের উন্মাদনা। খেলার মাঠে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়রা সাফল্য ধরে রাখতে না পারলেও গ্যালারি মাতিয়ে রেখেছেন সিলেটের দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category