বিয়ানীবাজার উপজেলার প্রাচীন সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে মরহুম আয়াছ আলী মেধাবৃত্তি পরীক্ষা।
বিয়ানীবাজার উপজেলার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা গোলাপগঞ্জ ও বড়লেখার শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী অংশ গ্রহণ করায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে অতিথের তুলনায় বেশি। পরীক্ষা শেষ হলেও ফলাফল পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে গত রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় ফলাফল ঘোষণার মধ্য দিয়েই। পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এদিন।
এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসীফ আহমদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদৃতা বিনতে আহসান, এবং তৃতীয় স্থান পেয়েছে আইডিয়াল কলেজিয়েট স্কুলের মো. তাসনীমুল হাসান।
অনুষ্ঠানে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সদস্যবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।