এই অল্প বয়সে এমন ভয়াবহ সংবাদ আমরাও মানতে পারছি না তার পরিবার কীভাবে মেনে নিবে, আল্লাহ পাক যেন পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন মাবুদ।
বিমানবন্দরগামী সড়ক দিনদিন মৃত্যু-পুরী হয়ে উঠছে, লুটপাটের ব্যবসার কাজে নিত্যদিন শতশত ট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে, এখন পর্যন্ত সিলেটের কত তরুণদের প্রাণ কেড়ে নিয়েছে এই বেপরোয়া ট্রাক আজ নতুনভাবে যোগ হলো ফাহাদ যদিও বাইক নিয়ন্ত্রণ হারানোর ফলে সংঘ/র্ষটি ঘটে।
সিলেটে যারাই বাইক ব্যবহার করবেন তারা জাফলংগামী তামাবিল ও বিমানবন্দর সড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচল করবেন, হাজারো যানবাহনের সড়কে প্রতিযোগিতা করাটাই বোকামি, বাইকের গতি নিয়ে প্রতিযোগিতা না করলে আজকে এই ছেলেটাও সম্ভবত আমাদের মাঝে থাকতো।