• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিনের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময় 

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) আয়োজনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা ও ক্রিড়ানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে বিইউজে কার্যালয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির হিসেবে মতবিনিময় করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষা ও ক্রিড়ানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিন।

অতিথি হিসেবে মতবিনিময় করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার আহমেদ শাহেদ, বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ও সমাজকর্মী দিলোয়ার হোসেন সজীব। 

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া। 


এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী, সংগঠক সোহাগ মিয়া, সংবাদকর্মী মো. আব্দুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category