আরব আমিরাতের সফল ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাথিউরার ভূমি পুত্র জনাব মুজিবুল ইসলাম বাংলাদেশ সরকার কর্তৃক CIP (সি আই পি) মনোনীত হওয়ায় সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথিউরা এর উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি মুজিবুল ইসলাম। জয়নুল আলমের সঞ্চালনায় ও ইসমাঈল আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মোঃ কুতুব উদ্দিন, জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক – মুসলেহ উদ্দিন, মাথিউরা বাজার দারুলউলুম হাফিজিয়া মাদরাসার সেক্রেটারি জনাব আব্দুল মালিক চুনু, মোস্তাক আহমদ আলী, জালাল উদ্দীন, শাহ আলম, মাসুম আহমেদ, শাহেদ আহমদ, আব্দুল্লাহ আহমদ আলী, মারজান আহমদ, রাসেল আহমদ প্রমুখ। অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথির এ অর্জনকে শুধুমাত্র মাথিউরা নয় বরং বিয়ানীবাজার তথা সিলেটের গৌরব বলে আখ্যায়িত করেছেন। তরুণ এ উদ্যোক্তা তাঁর মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরব আমিরাতের একজন সফল ব্যবসায়ী হিসেবে বহির্বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আজ সি.আই.পি এর মর্যাদায় উন্নীত হয়েছেন। মুজিবুল ইসলাম তাঁর বক্তব্যে এতদাঞ্চলের শিক্ষা, সাংস্কৃতি ও ক্রীড়া তথা সর্বোপরি সমাজের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে বদ্ধপরিকর। এলাকার পক্ষ থেকে পাওয়া এ সংবর্ধনার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।