• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ জন শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সিলেটে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) রাত ৩টার দিকে সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- সিলেট মহানগরের শাহজালাল উপশহরের তেররতন এলাকার (সি ব্লক) বাসিন্দা সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০) ও মাসুক মিয়ার ছেলে মো. লায়েছ মিয়া (৩৫)। তারা দুজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে চৌকিদেখি পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক থেকে রড নামানোর কাজ করছিলেন তারা। রাত ৩টার দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট থ ১১-৪৪১৫) তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ দুটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category