• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট / ১৩০ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এক কোটি ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দী, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর ও সোনারহাটে বিওপির টহল দল অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ-গরু, কিশমিশ, জিরা, সাবান ও মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category