• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সড়ক থেকে শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১৩১ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মাগুরার একটি সড়ক থেকে জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদ রফিকুল ইসলাম রুমনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মাগুরা সদরের জাগলা চারা বটতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে। সে শহরের পারলা এলাকায় বসবাস করতেন।

রুমন মাগুরা মটর শ্রমিক ইউনিয়নের তিন বারের লাইন সম্পাদক ও মাগুরা জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন রাতে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা নেওয়া করতেন। রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর ভোররাতে জানতে পারি চারা বটতলা এলাকায় তার মরদেহ পড়ে আছে। জাগলা এলাকায় একটি জুয়ার আসর বসত। সেই জুয়ারীদেরকে অনেক সময় যাত্রী হিসেবে আনা নেওয়া করতেন। তারা কিছু ঘটিয়েছে কিনা সেই বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। কেননা তার মৃতদেহের বেশ খানিকটা দূরে তার হাতের গ্লাভস পড়েছিল। প্রশাসন এ মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করবে আমরা এমনটা আশা করছি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, মারদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে এর আগেও সে স্টক করে এভাবে রাস্তায় পড়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category