• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

৫ দিন থেকে নিখোঁজ কলেজ ছাত্রী মারুফা, সন্ধান চায় পরিবার

সামিয়ান হাসান / ১৩৮ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

কলেজ যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ৫ দিন থেকে নিখোঁজ রয়েছে বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রী মারুফা আক্তার মাহিমা। বিষয় টা নিশ্চিত করেছেন তার পিতা মিছবাহ উদ্দিন। তিনি জানান, গত সোমবার তার অনার্স পড়ুয়া মেয়ে সকালে বাড়ি থেকে কলেজের উদ্দ্যেশ্যে বেরিয়ে আর বাড়িতে ফিরেনি।

কান্নাজড়িত কন্ঠে তিনি জানান, কেউ যদি উল্লেখিত সংবাদে দেয়া ছবির মেয়েকে দেখে থাকেন তবে সংবাদে থাকা নাম্বার অথবা বিয়ানীবাজার থানায় যোগাযোগ অনুরোধ করেন সেই পিতা।

নিখোঁজ কলেজ ছাত্রী মারুফা আক্তার বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রামের মিছবাহ উদ্দিনের মেয়ে, এবং বিয়ানীবাজার সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রথম বর্ষের শিক্ষার্থী।

যোগাযোগের নাম্বার ০১৮১৯ ৭২৯২৬৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category