• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

একটি কান্নাভেজা আকুতি…

স্টাফ রিপোর্টার / ২৯৮ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বিয়ানীবাজার পৌরসভার পন্ডিতপাড়ায় প্রায় ৩০ বছর থেকে পরিবার নিয়ে বসবাস করছেন আবুল কালাম (৪০)। তিনি নেত্রকোনা জেলার মদন থানার তাইকুরা গ্রামের আবু মিয়ার ছেলে। মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। এখন আর উঠে দাঁড়ানোর শক্তিও নেই তার। নেই ক্যান্সার রোগের চিকিৎসার ব্যয় বহনের সাধ্য। এই অনিশ্চিত আগামীর কথা কান্নাভেজা কন্ঠে জানিয়েছেন কালাম নিজেই।

আকুতিভরা দৃষ্টিভঙ্গিতে নিজেকে বাঁচানোর জন্য সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন সাবেক এই দিনমজুর। তার পরিবারে স্ত্রী ছাড়াও আরো ৩ সন্তান রয়েছে। অন্যের বাড়িতে কাজ করে গত একবছর থেকে সংসার চালিয়ে যাচ্ছেন স্ত্রী জাহানারা বেগম। স্বামীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কাজে যাওয়া বন্ধ। স্বামীর চিকিৎসা, সংসারের খরচ-চালিয়ে যেতে কঠিন সময় পার করছেন তিনি। উপায় না পেয়ে সমাজের সর্বস্থরের মানুষের আর্থিক সহযোগিতা চেয়েছেন কালাম ও তার স্ত্রী। একজন মানুষকে বাঁচিতে তুলতে সহানুভূতির পরম অনুরোধ করেছেন এই দম্পতি।

আবুল কালাম বলছেন, মানবিকতা মিথ্যা হতে পারেনা। সমাজের মানুষ তাকে বাচিঁয়ে তুলবেন।

আসুন, আমরা আবুল কালামকে বাঁচিয়ে রাখতে সহায়তা করি। একটি জীবন বাঁচাতে কিছুটা মানবিক হই।

প্রয়োজনে যোগাযোগ: আবুল কালাম -ফোন: ০১৮১৯-১১৫১৮৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category