গত ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর বিয়ানীবাজার থানায় অগ্নিসংযোগ এবং পরবর্তীতে হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মাহবুব হোসেন জুয়েল (৩৭) কে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে পৌরশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল সিলেট জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন।
বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা জুয়েল এর হাত ধরে উপজেলা ছাত্রলীগের একটা গ্রুপ সৃষ্টি হয় এবং তার ইন্দনে এই গ্রুপটি পৌরশহর ও কলেজ এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত।
তার বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ৫ আগস্ট সরকার পতন পরবর্তী দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।