• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গোলাম মুস্তাফা মুন্না এর দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বিয়ানীবাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিলেন নবাগত ইউএনও গোলাম মুস্তাফা মুন্না। তিনি ২১ নভেম্বর বিদায়ী ইউএনও কাজী শামীম এর কাছ থেকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) স্বাক্ষরিত সরকারি এক প্রজ্ঞাপনে বর্তমান বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম-কে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার পদে ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ইউএনও গোলাম মুস্তাফা মুন্না-কে সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদানের আদেশ দেয়া হয়। বদলিকৃত উভয় ইউএনও ৩৫তম বিসিএস কর্মকর্তা। কাজী শামীম-এর বাড়ি কক্সবাজার জেলায় ও গোলাম মুস্তাফা মুন্না-এর বাড়ি চট্টগ্রাম জেলায়। বিদায়ী ইউএনও কাজী শামীম গত ২১ এপ্রিল ২০২৪খ্রি তারিখে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার পদে যোগদান করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category