• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সিলেটের আলোচিত সাবেক কাউন্সিলর লায়েক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১৬৬ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৪ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর লায়েককে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। যাত্রাজনিত অসুস্থতার কারণে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে নগরীর কোতোয়ালি মডেল থানা হেফাজতে রাখা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। রবিবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আত্মগোপনে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category