টেকনাফ উপকূলীয় এলাকা মানবপাচারকারীর মূলহোতা সাইফুলের বাড়ি থেকে জিম্মি করে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩০ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২২ জন পুরুষ, সাতজন নারী ও একজন শিশু রয়েছেন।
১৪ ডিসেম্বর রাত ১০টা ৩০মিনিটের সময় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী সাইফুলের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সাইফুল তার বাড়িতে জোর করে মালয়েশিয়া পাচারের জন্য বিভিন্ন এলাকা থেকে জিম্মি করে তার হেফাজতে রেখেছে এবং ভিকটিমের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করছিলো। ওই বাড়িতে অভিযানের সময় কয়েকজন দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়। চিহ্নিত মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান।