• মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি

ডেস্ক রিপোর্ট / ১৮৬ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের বেতনবৃদ্ধি করা হয়েছে। গতকাল ১৬ তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও ৩০ ক্রিকেটারের বেতন বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে বোর্ড সভায়। পাশাপাশি এখন থেকে পুরুষ দলের মতো ম্যাচ জয়ের বোনাসের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশের যুবারা। সেই দলের কোচিং স্টাফসহ প্রত্যেক সদস্যকে পুরস্কার হিসেবে ৩ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদের বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যা ১৮ জন। এর বাইরে আরও ত্রিশ জনকে চলতি বছরের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ার খবর জানান বিসিবি প্রধান ফারুক আহমেদ।

নতুন এই চুক্তি নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের মেয়েদের কেন্দ্রীয় চুক্তি একটা আছে আপনারা জানেন। এর সঙ্গে আরও ত্রিশ জন ক্রিকেটারকে, ছেলেদের যেমন জাতীয় লিগ যারা খেলে তাদের চুক্তি আছে, তেমনই ত্রিশজন মেয়ের জন্য একটা চুক্তি আনব আমরা।’

পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পারিশ্রমিকের অঙ্ক, চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা ও জয়ের বোনাসের পরিমাণও জানিয়েছে বিসিবি।

৪ জন ‘এ’ গ্রেডে আছেন যারা পাবেন সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা মাসিক পারিশ্রমিক। এছাড়া ১ লাখ টাকা পাবেন ‘বি’ গ্রেডে থাকা ৬ জন, ৭০ হাজার টাকার ‘সি’ গ্রেডের ৪ জন ও ৬০ হাজার টাকা পারিশ্রমিকে ‘ডি’ গ্রেডে আছেন ৪ জন।

‘এ’ ও ‘বি’ গ্রেডে ২০ হাজার এবং ‘সি’ ও ডি গ্রেডে বাড়ানো হয়েছে ১০ হাজার টাকা করে।

কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৮ ক্রিকেটার

এ গ্রেড: নিগার সুলতানা, ফারজানা হক, রিতু মনি, নাহিদা আক্তার

বি গ্রেড: ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া

সি গ্রেড: সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার
ডি গ্রেড: দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার, সাথি রানি

জাতীয় চুক্তিভুক্ত ত্রিশ ক্রিকেটার: সালমা খাতুন, রুমানা আহমেদ, ইশমা তানজিম, ফারিহা ইসলাম, সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা, রুবাইয়া হায়দার, ফারজানা আক্তার, সুরাইয়া আজমিম, পূজা চক্রবর্তী, নিশিতা আক্তার, শম্পা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, সাবিকুন নাহার, সানজিদা আক্তার, ফাতেমা জাহান, রেয়া আক্তার, মিষ্টি রানি, জান্নাতুল ফেরদৌস, আয়েশা আক্তার, ফুয়ারা বেগম, মোসাম্মত ঈভা, সুমাইয়া আক্তার, জান্নাতুল মাওয়া, দিপা খাতুন, আফিয়া আসিমা, উন্নতি আক্তার, তাজ নেহার, শরিফা খাতুন।

এর বাইরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের কারো বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয় করলে ১ লাখ টাকা, ৪ থেকে ৬ র‌্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে জয়ে ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বরে থাকা দলের বিপক্ষে জিতলে ৫০ হাজার টাকা করে বোনাস পাবেন প্রত্যেক ক্রিকেটার।

টি-টোয়েন্টিতে এই অঙ্ক যথাক্রমে ৫০ হাজার, ৩৫ হাজার ও ৩০ হাজার। এর সঙ্গে সিরিজ জিতলেও একই পরিমাণ টাকা বোনাস পাবেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category