• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সাভারে মহাসড়ক অবরোধ করে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় বাসচালককে গ্রেপ্তারসহ ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নিহতের সহপাঠীরা। ব্যাস্ততম এক মহাসড়কটি অবরোধ করায় সড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচী শুরু করে।

এর আগে গতকালও মহাসড়কটি অবরোধ করে দায়ীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে গতকাল শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকালের মত একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category