পাতন গ্রামের কৃতি সন্তান জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া এর সভাপতি আব্দুল মুনিম এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত আব্দুল মুনিম মেধাবৃত্তি পরীক্ষার-২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
২০ তম মেধাবৃত্তি পরীক্ষায় বিয়ানীবাজার উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। পরীক্ষা শেষ হওয়ার পর ফলাফল পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে বুধবার (৮ জানুয়ারি) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই। পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ৩ ক্যাটাগরিতে ৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।
এবারের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে নয়াগ্রাম-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম তাজকিয়া, দ্বিতীয় স্থান অর্জন করেছে আইডিয়াল ককলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মো: তাসনীমুল হাসান, এবং তৃতীয় স্থান পেয়েছে কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাওসীফ আহমদ।