মিনারাই ইউনিটি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মুসলিম শিশু শিক্ষা ফাউন্ডেশন মেধা বৃত্তি ২০২৫ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিটিএ কমিটির সভাপতি মোঃ আব্দুল কালাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম শিশু শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী অস্ট্রেলিয়া প্রবাসী এ্যাডভোকেট শামসুল ইসলাম, এতে আরো উপস্থিত ছিলেন মাথিউরা দ্বি- পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন সুমন,হাজী মো: সেলিম উদ্দিন, মোস্তাক আহমেদ, শামীম আহমদ,জিয়াউর রহমান, রুহেল উদ্দিন, কমর উদ্দিন, আব্দুল কুদ্দুস, আবু শাহেদ রুনেল সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ পত্র এবং সকল শিক্ষার্থীদের মধ্যে খাতা কলম তথা শিক্ষা উপকরণ ও হালকা খাবার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিনারাই ইউনিটি কমিউনিটির দেশে বিদেশে অবস্থানরত সকলের সর্বাত্মক সহযোগিতায় গ্রামের স্কুল, মাদরাসা, মসজিদ ও ঈদগাহ তথা সকল প্রতিষ্ঠান এবং গ্রামীণ অবকাঠামোর পাশাপাশি জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।