• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

সিলেট নগরীর আল হামরা শপিং সিটি মার্কেটের জুয়েলারি দোকান থেকে আড়াইশ ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে। স্বর্ণ চুরি করার পর দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোরেরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে দোকানে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন।

বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় চোরেরা আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন- প্রায় আড়াইশ ভরি স্বর্ণ ছিল দোকানে। সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে। দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াইশ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category