• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিশ্বনাথ থেকে নিখোঁজের ১২ দিন পর পাবনা থেকে উদ্ধার স্কুলছাত্রী

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

প্রেমের টানে ঘরছাড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার এক স্কুলছাত্রীকে পাবনা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৬টায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে পরে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আকিলপুর গ্রামের নানাবাড়িতে থেকে স্থানীয় রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণিতে অধ্যয়ন করছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে মোহনা বেগম (১৬)। গত ২৯ ডিসেম্বর সকালে পরীক্ষার ফলাফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তাঁর খোঁজ পাচ্ছিলো না পরিবার। বন্ধ পাওয়া যায় মোহনার ব্যবহৃত মুঠোফোনও (যার নাম্বার ০১৩০১-৪১৩৬৪৫)। এ ঘটনায় ২ জানুয়ারি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (নাম্বার ৬৯) করেন তাঁর মা সাজনা বেগম। এরপর মোহনার খোঁজে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তাঁর অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় তারা।

থানা পুলিশ সূত্র জানায়, টিকটক করতে গিয়ে মোহনার সাথে পরিচয় ঘটে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার পুত্র শামীম আহমদের (১৭)। পরিচয় থেকে দু’জনের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। গত ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে ঘর ছাড়েন মোহনা। তবে, প্রেমিক শামীমের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে মোহনাকে উদ্ধার করলেও শামীমকে আটক করতে পারেনি পাবনা সদর থানা পুলিশ।

নিখোঁজ স্কুলছাত্রী মোহনাকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category