• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিক্ষিকাকে পেটানোর অভিযোগে সহকর্মীর স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৩৯ Time View
Update : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে পেটানোর অভিযোগে মামলার তিন দিন পর আসামি মো. মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোশারফ হোসেন নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. আসমা খাতুনের স্বামী ও মাগুড়াবিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে পেটানোর অভিযোগে মামলা হয়েছে। শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে আসামি মোশারফকে। রোববার (১২ জানুয়ারি) আসামিকে সিরাজগঞ্জ জেলা আদালতে সোপর্দ করেছি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নলুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান তার সহকর্মী মোছা. আসমা খাতুনের স্বামী মো. মোশারফ হোসেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক শ্রেণিতে ভর্তিসংক্রান্ত বিষয়ে বাক-বিতণ্ডায় জড়ান তারা। এ সময় টেবিলে রাখা ফাইল দিয়ে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে বেধড়ক পেটাতে থাকেন মোশারফ।

এ সময় জান্নাতুল ফেরদৌস মেঝেতে লুটিয়ে পড়লে মোশারফ এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে ওইদিন রাতেই জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category