• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মাছ বিক্রি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ বেচাকে কেন্দ্র করে ৪ ঘণ্টা ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকার বউবাজারে নয়াগাঙ্গেরপাড় ও পশ্চিম টুকেরগাঁও গ্রামে মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ৩০টি টিয়ারসেল ছুঁড়ে। এরপর বেলা ৩টায় দুই গ্রামবাসী সড়ক ছেড়ে নিজ নিজ এলাকায় অবস্থান নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৯ জানুয়ারি মাছ কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়। এর মাঝে দুই পক্ষের ২ জন ওসমানী হাসপাতালে ভর্তি। ১৯ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বউবাজারে মাছ ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। যা নয়াগাঙ্গেরপাড় ও পশ্চিম টুকেরগাঁও গ্রামে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের ওপর হামলা চালায়। চলে পাল্টাপাল্টি ধাওয়া। এই সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, স্থানীয় চেয়ারম্যানসহ প্রায় ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাছ বেচা নিয়ে বাক বিতণ্ডার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category