• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০

ডেস্ক রিপোর্ট / ২০০ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহতসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার সকালের দিকে এই সংঘর্ষ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ঘটনাস্থলে রায়পুরা থানার ওসিসহ পুলিশ সদস্যরা যাচ্ছেন। একজন নিহত হওয়ার খবর শুনেছি তবে প্রাথমিকভাবে নাম ঠিকানা নিশ্চিতভাবে বলতে পারছি না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় কতজন আহত ও নিহত হয়েছে জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ আমরা অবস্থান করছি।

এদিকে স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা যায় নিহতের নাম রুবেল মিয়া (৩২) এবং অন্যজনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category