• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ইজতেমার মাঠে যৌতুকবিহীন ৯ বিয়ে

ডেস্ক রিপোর্ট / ৮২ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় এ যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়।

যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। আর যৌতুকবিহীন বিয়ে করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন, সজিব খান।

বিষয়টি নিশ্চিত করেন মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

বিয়ে পড়ানোর পর মাওলানা ইউসুফ বিন সাদ সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে তিনি বলেন, বিয়েতে কাজী তো বিয়ে পড়ানোর জন্য ফি নেয়, সেই ফি হিসেবে টাকার বিনিময় হয়। যেহেতু এখন কাজী আমি নিজেই, সেহেতু আমি ফি হিসেবে চাই- যারা বিয়ে করতে এসেছেন সবাই ৪ মাস করে চিল্লায় বের হবেন, ইসলামের দাওয়াত দেবেন।

উল্লেখ্য, আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category