• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নানাবাড়িতে বেড়াতে আসা প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট / ১৭২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানার বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় জহুর মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানি। গ্রেফতার জহুর মোল্লা বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার নাতনি প্রথম শ্রেণিতে পড়ে। পরিবারের সঙ্গে সে যশোরে থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুরে নানার বাড়ি বেড়াতে আসে। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মামলা দায়েরের পর রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি ঢাকায় চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category