• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সিলেটে পরিত্যক্ত ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৬৩ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেটের কানাইঘাটের জৈন্তাপুর উপজেলায় ৮ বছরের এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম জারিফ আহমদ। সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম ব্রিজের পাশে একটি ডোবা থেকে জারিফের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না- এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এটি হত্যাকাণ্ড কি না সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। হত্যাকান্ড হলে এর সাথে জড়িতদের খোঁজে বের করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category