• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশায় পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো সাফায়েত (৬) ও মীম আক্তার (৬)। সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে। রবিবার দুপুরে ধর্মপাশায় হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে থাকতো। রোববার সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই জনেই বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে দুপুরে পরিবারের লোকজন দুজনকে এক সঙ্গে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category