• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবলীগ কর্মীর উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জে মেহেদী হোসাইন ওরফে আরিফ (৩৯) নামের একজন যুবলীগ কর্মীর উপর হামলার ঘটনায় এজহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম তৌহিদুল ইসলাম তাজ। তিনি উপজেলার মছকাপুর এলাকার বাসিন্দা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুজেল মিয়া।

এর আগে গত মঙ্গলবার গভীর রাতে হেতিমগঞ্জ বাজারে যুবলীগের কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

এঘটনার পর তার ভাই মুবাশ্বির হোসেন আব্বাস বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার ৩ নং আসামী তৌহিদুল ইসলাম তাজকে গ্রেফতার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category