• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

সিলেটে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি বরিশালে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুর্ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মো: আনোয়ার হোসেন এসি আই কোম্পানীতে চাকরি করেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ওসমানীতে পাঠানোসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category