• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

দু’দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী:তারেক রহমান

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন দু’দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর পৌঁছাবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে আশায় বুক বাঁধছেন মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গন্তব্য মালয়েশিয়া। আগামী ২১ জুন দুই দিনের সফরে কুয়ালালামপুরে পা রাখবেন তিনি। সরকারপ্রধানের রাষ্ট্রীয় এই সফর ঘিরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

দেশটির প্রধান প্রধান শহরগুলোতে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে বরণে ব্যস্ত সময় পারছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে এই সফর হবে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category