• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ইসলামী ব‍্যাংকের পর্ষদ পুনর্গঠন হবে: নতুন চেয়ারম্যান

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

দ্রুত সময়ের মধ্যেই নিরপেক্ষ লোক দিয়ে ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নব নির্বাচিত চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

জহির হোসেন বলেন, ইসলামী ব্যাংকের নিয়মিত কার্যক্রম সচল রাখতে সবধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামি ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক বলেন, চেয়ারম্যানকে অপসারণ করলেও তাদের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংক একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন বলেন, ব্যাংক আইন অনুযায়ী ব্যাংকের মূল মালিক আমানতকারীরা। তাদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আস্থা ফিরিয়ে আনতে সবধরনের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে তারল্য সংকট কাটাতে ৫ হাজার কোটি টাকার তারল্য সহায়তা পাওয়া গেছে বলেও জানান তিনি।

গ্রাহকের আমানত ফেরত নিশ্চিত করতে টাকা ছাপিয়ে আরও আড়াই হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনিয়ে মোট ৫ হাজার কোটি টাকা সহায়তা পেল ইসলামী ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category