• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বন্যায় সিলেট বিভাগের ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৬৮ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

সাম্প্রতিক বন্যায় সিলেট বিভাগের ১০৭টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো।
এসব বিদ্যালয়ের সংস্কার কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন হবে কোটি টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ বাজেট সমন্বয় করা হবে। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাম্প্রতিক অকস্মাৎ বন্যায় প্রাথমিক শিক্ষা সেক্টরে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং করণীয়’-সংক্রান্ত এক সভায় এসব তথ্য উঠে আসে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মৌলভীবাজার জেলায় ৭৭টি, সিলেট জেলায় ৮টি ও হবিগঞ্জ জেলায় ২২টি। মৌলভীবাজারের বেশ কয়েকটি বিদ্যালয়ে পাঠ্যপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category