• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বিশ্বনাথ / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫


সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল আহমদ মতছিনকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের গুদামঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


থানা পুলিশ সূত্র জানায়, ফখরুল আহমদ মতছিনের বিরুদ্ধে তিনটি সিআর মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে পলাতক ছিলেন তিনি। এরমধ্যে একটি মামলায় তিনি তিন মাসের কারা ও সাত লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত।


এর আগে, গত ৪ সেপ্টেম্বর ফখরুল আহমদ মতছিনকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৯। পরে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি।
শুক্রবার বিকেলে ফখরুল আহমদ মতসিনকে ফের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামিকে সন্ধ্যা সাড়ে ৭টায় আদালতে প্রেরণ করা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category