ফ্যামিলি কার্ড বিতরণ কর্ম সূচির উদ্বোধন করতে সিলেট হয়ে মৌলভীবাজারের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯ টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।
এর আগে গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।