• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সিলেটে বিএনপি নেতা বহিস্কারের নেপথ্যে কি

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

 

সিলেটের উপজেলা বিএনপির এক সাধারণ সম্পাদককে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার তাকে বহিস্কার করা হয়। বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিস্কৃত নেতা কোহিনুর আহমদ দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার দক্ষিণ সুরমার সিলামে একটি হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতা কোহিনুর আহমদ বহিরাগতদের দিয়ে এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। মুলত এই ঘটনাকে কেন্দ্র করে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category