• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

আজ দেশে ভিটামিন ‘‍এ’ ক্যাপসুলের ক্যাম্পেইন চলছে : বিস্তারিত

Arif Hussain Rabbani / ৩৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মূলত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আওতায় আসবে প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ জন শিশু।

দেশের ১২টি জেলার ৫৮ উপজেলার দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন-পরবর্তী চারদিন চাইল্ড-টু-চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্র, বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো স্থানে এ ক্যাপসুল বিতরণ করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category