• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত!

Arif Hussain Rabbani / ২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হয়েছেন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী।

মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘হবিগঞ্জে জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন।

তিনি বলেন, ‘এ হামলায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেছে এনসিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category